মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৮৪ রোহিঙ্গা উদ্ধার, ৫ পাচারকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া পাচারের সময় ৮৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। আটক করা হয়েছে মানব পাচারকারী দলের ৫ সদস্যকে।

সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সৈকত এলাকা থেকে ৫ মানবপাচারকারী, ১৭ রোহিঙ্গা সদস্য ও পেকুয়া উপজেলার উজানটিয়া করিমদাদ মিয়া ঘাট থেকে ৬৭ জন রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার মধ্যরাতে এসব রোহিঙ্গাদের উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম ফয়জুল ইসলাম বলেন, দক্ষিণ সৈকত এলাকা থেকে উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে শিশুসহ ১০ পুরুষ ও সাত নারী রয়েছেন।আর পেকুয়ার উজানটিয়া করিমদাদ মিয়া ঘাট থেকে উদ্ধারকৃত ৬৭ রোহিঙ্গাদের সবাই পুরুষ।

এদিকে কোস্টগার্ড কর্মকর্তা ফয়জুল জানান, উদ্ধারকৃত ৮৪ রোহিঙ্গা ও আটক ৫ দালালকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, ‘পাচারকারীদের বিরুদ্ধে মামলা হবে। রোহিঙ্গা সদস্যদের আদালতে উপস্থিত করে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ