শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

হন্ডুরাসে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৫ বিদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হন্ডুরাসে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত ৫ বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে চারজন কানাডার পাসপোর্টধারী বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যম।

দেশের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জোস ডোমিঙ্গো মেজা জানান, শনিবার স্থানীয় সময় বিকেলে পর্যটকবাহী বিমানটি হন্ডুরাসের রোটান দ্বীপ থেকে ট্রুজিলো বন্দরের দিকে যাওয়ার সময় আটলান্টিক উপকূলে বিধ্বস্ত হয়। এতে নিহত সকলের প্রকৃত পরিচয় না পাওয়া গেলেও এদের মধ্যে চারজন মার্কিন নাগরিক।

কিন্তু স্থানীয় জরুরি বিভাগ বলেছে, নিহতদের মধ্যে চারজন কানাডার নাগরিক। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে হন্ডুরাসের স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, চারজন যাত্রী কানাডার নাগরিক এবং পাইলট যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী।

তবে এ ব্যাপারে এখনও কোন মন্তব্য করেনি কানাডা ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ