সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮


ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গেটের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অনেকে তার পোশাক-পরিচ্ছদ দেখে তাকে ভিক্ষুক মনে করছেন।

জানা গেছে, রাত ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গেটের সামনে ঢাকাগামী একটি বাস থেকে নামতে গিয়ে পেছনে থাকা আরেকটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে হাসপাতালে নেয়ার সময় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম জানান, রাতেই নিহত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ