সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

আবুধাবির মসজিদে দৈনিক ৩৫ হাজার রোজাদারের ইফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে দৈনিক ৩৫ হাজার রোজাদারকে বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করা হয়ে থাকে।খবর খালিজ টাইমসের।

দেশটির সাবেক প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে করা আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শনযুক্ত এ মসজিদটি স্থাপিত হয়েছিল ১৯৯৬ সালে। ৩০ একর জমির ওপর নির্মিত বিশাল এই মসজিদে একসঙ্গে ৪২ হাজার মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা আছে।

ইফতারের সময় শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকেই রোজাদারদের মসজিদে আগমন শুরু হয়। অল্প সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ প্রাঙ্গণ। মসজিদের বাগানে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রিত ১১টি বিশেষ তাঁবুতে সবাই ইফতার করার জন্য বসেন।

আবুধাবির সশস্ত্র বাহিনী কর্মকর্তা ক্লাব ও হোটেলের নির্বাহী শেফ কারস্টেন গটসচাক বলেন, ইফতারের এক ঘণ্টা আগে থেকে রোজাদারদের সামনে আমরা খাবারের বাক্স বিতরণ করি। প্রতিদিনই আমরা খাবারের মান উন্নত করছি।

পাশাপাশি বাক্সসহ রান্নাঘরের বিভিন্ন সরঞ্জামাদি পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করছি।

আবুধাবিতে নির্মাণ শ্রমিকের কাজ করা বাংলাদেশের ওমর আবদুল করিম বলেন, আমার কর্মস্থল শেখ জায়েদ মসজিদের কাছে। তাই রোজা এলে প্রায় প্রতিদিনই দেশের সবচেয়ে বড় এ ইফতার আয়োজনটিতে অংশ নিয়ে থাকি। খোলা আকাশে এখানকার খাবার অনেক ভালো লাগে। তাছাড়া খাবার দেয়ার প্রক্রিয়াও অনেক সুন্দর।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ