মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

পাকিস্তানে আব্দুর রহমান মক্কী গ্রেফতার, কারাগারে প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে জামাতুদ দাওয়ার রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ক প্রধান ও লস্করে তৈয়্যবার নেতা মাওলানা হাফিজ সাঈদের আত্মীয় আব্দুর রহমান মক্কীকে গ্রেফতার করেছে  স্থানীয় পুলিশ প্রসাশন। খবর বিবিসি উর্দু-এর।

পাঞ্জাব পুলিশের একজন কর্মকর্তার বেোত দিয়ে বিবিসি জানায়, পাঞ্জাব সরকারের আদেশে আবদুর রহমান মক্কিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে কারাগারেও পাঠানো হয়েছে বলে খবরে বলা হয়।

খবরে বলা হয়, আব্দুর রহমানের বিরুদ্ধে উত্তেজনা ও উগ্রবাদমূলক বক্তব্য ও শান্তি-শৃখ্ঙলা নষ্টের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও নিষিদ্ধ সংগঠনগুলোর জন্যে চাঁদা আদায় করার অভিযোগও করা হযেছে তার বিরুদ্ধে।

এদিকে, পাকিস্তানের প্রভাবশালী এই নেতার গ্রেফতারের খবরে পুরো রাজনৈতিক মহলে অস্থিরতা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা তাকে গ্রেফতারের বিরুদ্ধে বক্তব্য-বিবৃতি প্রদান করেছে।

সূত্র : বিবিসি উর্দু , ডেইলি জং

এমএম/