বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

এবার তিহার জেলে রোজা পালনকারী হিন্দুদের সংখ্যা তিনগুণ বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বছরও পবিত্র রমজান মাসে রোজা রেখেছিলেন ভারতের তিহার কারাগারের হিন্দু বন্দিরা। সেবার রোজা রেখেছিলেন ৫৯ জন। আর এবার রোজা রাখছেন ১৫০ জন বন্দি। জেল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কারা কর্তৃপক্ষ জানায়, তিহার জেলে সব মিলিয়ে ১৬ হাজার ৬৬৫ জন বন্দি আছে। এর মধ্যে হিন্দু-মুসলিম মিলিয়ে ২ হাজার ৬৫৮ জন রোজা রেখেছেন। গত বছর ৫৯ জন হিন্দু বন্দি রোজা রেখেছিল। এবার সে সংখ্যা তিনগুণ বেড়েছে।

সাইসাত ডটকমের খবর বলছে, রমজান মাসের শুরুতেই হিন্দু বন্দিরা জেল সুপারদের জানিয়েছিল, তারাও মুসলিম বন্দিদের সঙ্গে রোজা রাখবেন।

কারা কর্তৃপক্ষ জানায়, রোজায় বন্দিদের জন্য বিশেষ আয়োজন করা হয় তাদের পক্ষ থেকে। জেলের ক্যান্টিন থেকে সস্তায় খেজুর, রুহ আফজা শরবত কিনতে পারেন বন্দিরা।

চলতি বছরে রমজানে বিশেষ ব্যবস্থা করেছে জেল কর্তৃপক্ষ। রোজা ভাঙার সময় প্রার্থনার জন্য ইমামদের জেলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তিহার জেলের অফিসাররা জানান, হিন্দু বন্দিরা তাদের মুসলিম সহবন্দিদের প্রতি বন্ধুত্বতা ও সম্প্রতির বার্তা দিতে রোজা রাখে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ