মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

২৮ মে ত্রিদেশীয় সফরে যাবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, সৌদি আরবসহ ত্রিদেশীয় সফরে যাবেন। এ উদ্দেশে আগামী ২৮ মে ঢাকা ছাড়বেন তিনি। এবারের ঈদুল ফিতর তিনি দেশের বাইরেই কাটাবেন। ঈদের পর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা) জানিয়েছে, জাপানের টোকিওতে আগামী ৩০ ও ৩১ মে অনুষ্ঠিতব্য ‘ফিউচার অব এশিয়া’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিবেন। জাপানের সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান ‘নিকেই’ (nikkei) এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

নিকেইয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ৩০ মে সকাল ১০ টায় শেখ হাসিনা ভাষণ দিবেন। এরপর একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের নেতারা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ও জাপান ৪০তম ওডিএ (অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স) প্যাকেজের জন্য আলোচনা করছে। এই প্যাকেজের আওতায় জাপান আমাদের ২২০ কোটি ডলার সহায়তা দেবে। যা মাতারবাড়ি বন্দর ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যবহার করা হবে। এছাড়া ম্যাস র‍্যাপিড ট্রান্সপোর্টের একটি অংশ বাস্তবায়নেও এখান থেকে অর্থ ব্যয় করা হবে।’

মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২৯ মে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। বৈঠকে ‘রোহিঙ্গা ইস্যু সমাধানে জাপানের সহায়তা চাওয়া হবে।’

জাপান সফর শেষে সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী। আগামী ৩১ মে সৌদি আরবে ওআইসি সামিট অনুষ্ঠিত হবে। সেখানেও রোহিঙ্গা সমস্যা সমাধানে বক্তব্য প্রদান করে আন্তর্জাতিক সহায়তা চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ওমরাহ পালন করবেন।

জানা গেছে, সৌদি আরব সফর শেষে ব্যক্তিগত সফরে আরেকটি দেশে যাবেন তিনি। তবে সেটি কোন দেশ তা এখনো জানা যায়নি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ