বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রামে মডেল মসজিদ নির্মাণ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ সাময়িকভাবে স্থগিত করেছে গণপূর্ত বিভাগ। রেলওয়ে লালমনিরহাট বিভাগ আপত্তি জানালে এ মসজিদের নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়।

এ তথ্য জানিয়ে গণপূর্তের কুড়িগ্রাম অফিসের নির্বাহী প্রকৌশলী মো. তৌফিক আলম সিদ্দিকী জানান, নতুন স্থান নির্বাচন না হওয়া পর্যন্ত এ কাজ স্থগিত থাকবে।

সম্প্রতি প্রতি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের একটি প্রকল্প হাতে নেয় ধর্ম মন্ত্রণালয়। এর আওতায় কুড়িগ্রামে পরিত্যক্ত পুরাতন রেলস্টেশন প্রাঙ্গণে শূন্য দশমিক ৪২৯২ একর ভূমিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের স্থান নির্ধারণ করে গণপূর্ত বিভাগ এবং এজন্য রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়। একইসঙ্গে গণপূর্ত বিভাগ ওই মসজিদ নির্মাণে দরপত্রও আহ্বান করে। শুধু তাই নয়, দরপত্রে অংশ নেওয়া স্বাধীন কনস্ট্রাকশন নামে একটি নির্মাণ প্রতিষ্ঠান এই মডেল মসজিদ নির্মাণের কাজও পায়।

গণপূর্তের কুড়িগ্রাম অফিসের নির্বাহী প্রকৌশলী মো. তৌফিক আলম সিদ্দিকী জানান, মসজিদটি নির্মাণের জন্য স্বাধীন কনস্ট্রাকশনকে কার্যাদেশও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রেলওয়ের লালমনিরহাট বিভাগের আপত্তিতে এ মসজিদ নির্মাণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ