বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

শর্তসাপেক্ষে দেশে ফিরতে রাজি জাকির নায়েক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় তিন বছর ভারত ছেড়ে অন্য দেশে থাকার পর এবার শর্ত সাপেক্ষে ভারতের ফিরতে রাজি হয়েছেন ধর্মীয় বক্তা ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. জাকির নায়েক।

দ্যা উইক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমার কোনও দোষ প্রমাণ হচ্ছে ততক্ষণ আমায় গ্রেফতার করা যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট আমায় এ আশ্বাস দিলে আমি দেশে ফিরতে রাজি।’

তবে মালয়েশিয়ায় গিয়ে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জেরা করতে চাইলে তা করতে পারে বলেও জানিয়েছে তিনি।

উল্লেখ্য, ডা. জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে একাধিক মামলা রয়েছে। ২০১৬ সালের জুলাই মাসে বাংলাদেশে ঢাকার গুলশনে ভয়াবহ জঙ্গি হামলার পর হামলাকারীরা জাকিরের বক্তব্য শুনে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছিল বলে দাবি করে। এরপর থেকেই তার বিরুদ্ধে আসরে নামে ভারত। গ্রেফতার এড়াতে তিনি বর্তমানে মালয়েশিয়ায় বাস করছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ