মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

শরিয়া আইন পরিচালিত দেশ ব্রুনাইয়ে মুসলিমদের জীবন যাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র ব্রুনাই। এটি একটি রাজতান্ত্রিক ইসলামি দেশ। দেশটি বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। এর উত্তরে দক্ষিণ চীন সাগর, এবং বাকী সব দিকে মালয়শিয়া।

ব্রুনাই তেল সম্পদে সমৃদ্ধ একটি ধনী রাষ্ট্র। ১৯৬০-এর দশকের শেষ দিকে এটি এ অঞ্চলের একমাত্র দেশ হিসেবে ব্রিটিশ উপনিবেশ হিসেবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

১৯৮৪ সালে এসে দেশটি স্বাধীন হয়। পরিচ্ছন্ন পরিপাটি রাস্তাঘাট গুলো গাছে গাছে সাজানো আর সাথে পথচারীদের জন্য আছে পর্যাপ্ত জায়গা।

বন্দর সেরি বেগাওয়ান- ব্রুনেই এর রাজধানী, নিয়ম মাফিক চলা অত্যন্ত শান্ত ও নিরাপদ শহর। মসজিদের দৃষ্টিনন্দন মিনার, কিছু দারুণ কারুকাজ এবং সুলতানের বড় বড় ছবি- আপনাকে বলে দেবে এটি ব্রুনাই।

বিশ্বজুড়ে সর্বশেষ টিকে থাকা রাজতন্ত্রগুলোর একটি এটি। এখানে সুলতানের হাতেই সব নির্বাহী ক্ষমতা। তিনি একই সাথে প্রধানমন্ত্রী, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী এবং হেড অফ ইসলাম। তার কথাই এখানে আইন।

এক সময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে ছিলো। পরে ১৯৮৪ সালে স্বাধীনতার পর সুলতান মালয় মুসলিম রাজতন্ত্রের ধারণা ঘোষণা করেন।

দেশটি আসলে মালয় ভাষা, সংস্কৃতি ও প্রথার একটি মিশেল, যেখানে ইসলামি আইন শেখা ও রাজতন্ত্রকে শ্রদ্ধা করা ও মেনে নেয়া এবং চর্চা করা সবার জন্য বাধ্যতামূলক।

এখানে ভিন্নমতের কোনো জায়গা নেই, যদিও ব্রুনেইয়ের সব মানুষ মালয় গোত্রের নয়। স্বাধীনতার পর থেকেই সুলতান ক্রমশ ব্রুনেইকে ইসলামি কঠোর নিয়ম কানুনের দিকে নিয়ে যান।

দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলাম বিষয়ক বিশেষজ্ঞ ডমিনিক মুলার যিনি ব্রুনাই সম্পর্কে পড়াশোনা করেছেন।

তার মতে, ১৯৮৭ সালে হজ করে আসার পর থেকেই গত তিন দশকে সুলতান ধর্মের দিকে বেশি করে এগিয়েছেন। তিনি শরিয়া আইন চালু করার ক্ষেত্রে বারবারই আল্লাহর দিক থেকে আসা বাধ্যবাধকতার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন ইসলামি আমলাতন্ত্রের প্রভাব অতিরঞ্জিত নয়।  ব্রুনাইতে কোনো বিরোধী দল নেই, এমনকি স্বাধীনতার পর থেকে কোনো স্বাধীন সিভিল সোসাইটি গ্রুপও গড়ে উঠেনি।

১৯৬২ সালে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিলো, কার্যত সেটিই চলছে এখনো, যেখানে সমাবেশ ও মত প্রকাশের অধিকার দারুণভাবে সীমিত।

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনা এবং কেউ 'à¦