শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রমজান মাসে রক্তের সঙ্কট মেটাতে রক্ত দিলেন ডাক্তাররা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক’দিন পরেই পবিত্র মাহে রমজান। রমজান মাসে রক্তের সংকট মেটাতে আগেভাগেই ব্যাপক তৎপর ভারতের জঙ্গিপুর মহুকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটি রক্তের তীব্র সঙ্কটে রয়েছে।

অসহায় রোগীদের আর্তনাদ, ব্লাড ব্যাংকে রক্তের সংকট দূরীকরণ ও অসুস্থ নিরুপায় রোগীদের প্রাণে বাঁচাতে এবার নিজেরাই রক্ত দিয়ে নজির গড়লেন জঙ্গিপুর মহুকুমা হাসপাতালের ডাক্তার ও স্টাফরা।

শনিবার প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে হাসপাতালের ব্লাড ব্যাংকে গিয়ে চিকিৎসক ও অন্যান্য স্টাফ মিলিয়ে মোট ৩১ জন রক্তদাতার রক্ত নিয়ে যেন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো জঙ্গিপুর সদর মহুকুমা হাসপাতাল।

রমজানের জন্য রক্তের সঙ্কট মেটাতে হাসপাতালের স্টাফ ও ডাক্তারদের রক্তদানের মতো মহৎ উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন।

হাসপাতালের সুপার ডাঃ সায়ন দাস বলেন, একদিকে গরমের সমস্যায় রক্তদান হয়নি, অন্যদিকে ভোট। আবার সামনে রমজান মাস। এসময়ে রক্ত পাওয়া এবং ক্যাম্প করা খুব দুস্কর ব্যাপার। তাই অসুস্থ অসহায় রোগীদের সাহায্যার্থে ও রমজান মাসে রক্তের উপযুক্ত যোগান দিতেই হাসপাতালের সমস্ত স্টাফরা রক্ত দিলেন।

এর আগে, গত এপ্রিলে রক্তের সঙ্কট মেটাতে আসানসোল জেলা হাসপাতালের সরকারি ব্লাডব্যাঙ্কও ভর্তি হয় ডাক্তারদের রক্তে। সে সময় প্রায় শতাধিক ডাক্তার, নার্স ও জন রক্ত দেন। আসানসোলের একমাত্র সরকারি ব্লাডব্যাঙ্কটির রক্তের অভাব একটু একটু করে পূরণ করে তারা।

আরএম/