বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

রমজান মাসে ব্রিটিশ মুসলিমদের নিরাপত্তা দেবে লন্ডন পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে যুক্তরাজ্যের মুসলিমদের নির্ভয়ে মসজিদে যাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে দেশটির পুলিশ। শনিবার লন্ডন মেট্রোপলিটন পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে এ ব্যাপারে তাদের আশ্বস্ত করা হয়।

স্কটল্যান্ড ইয়ার্ডের অন্তর্ভুক্তি বিষয়ক প্রধান কমান্ডার মার্ক ম্যাকইওয়ান বলেন, লন্ডনে বসবাসরত আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য রমজান খুব বিশেষ একটি সময়। মুসলিমদের জন্য এটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।

তিনি বলেন, এই শহর তার বহুত্ববাদী সংস্কৃতিকে ধারণের জন্য পরিচিত। এই শহর ভিন্ন ভিন্ন ধর্মবিশ্বাসকে গ্রহণ করে। ইবাদাতে অংশ নেওয়া যে কোনও ব্যক্তির নিরাপদ বোধ করা উচিত।

কোন ধরণের বিদ্বেষমূলক হামলার শিকার হলে পুলিশকে জানাতে এবং এর সমাধানে তাদের সাহায্য করতে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্ক ম্যাকইওয়ান।

এদিকে, ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী, রমজানে মসজিদগুলো ও মুসল্লিদের নিরাপত্তায় সরকারি তহবিলের পরিমাণ বাড়ানো হবে। বাড়তি অ্যালর্ম স্থাপন, সিকিউরিটি লাইটিং ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হবে। এছাড়া মুসল্লিদের সুরক্ষায় প্রয়োজনীয় যে কোনও ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ