মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

কোনো শ্রমিক যেন ঈদে খালি হাতে বাড়ি না ফিরে: রুবানা হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঈদুল ফিতরের সময় কোনো কারখানার শ্রমিক যেন খালি হাতে বাড়ি ফিরে না যায় সে জন্য যথাসময়ে বেতন-বোনাস নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দেশের পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।

রোববার (৫ মে) বিকেল ৩টায় গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে শিল্প কল-কারখানার নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. রুবানা হক বলেন, আমি কখনো শ্রমিক ভয় পাই না। আমি ভদ্র লোক ভয় পাই। মুখোশধারী ভদ্র লোক ভয় পাই। শ্রমিকের সঙ্গে কথা বলা যায়। কিন্তু যারা শ্রমিকদের দারিদ্রতা নিয়ে অনেক বড় বড় পরিসংখ্যান তৈরি করেন তাদের আমি সহ্য করতে পারি না। কারখানার মালিক ও শ্রমিকের সম্পকর্টা হতে হবে বন্ধুত্বের মতো। কোনো শ্রমিকের ওপর অযাচিত বলপ্রয়োগ করা যাবে না, কোনো অবস্থাতেই সাংঘর্ষিক হওয়া যাবে না। সব সময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

এখনো আমাদের লজ্জার মধ্যে পড়তে হয়, যখন আমরা দেখি ট্রাক ভরে বেতনের দাবিতে শ্রমিকেরা বিজিএমইএ'র প্রধান কার্যালয়, সড়ক-মহাসড়কে অবস্থান নেয়।

বর্তমানে সরকারের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা বাড়ায় অনেক কারখানার সঠিক সময়ে বেতন পরিশোধ করতে সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারখানার অভ্যন্তরের বিষয় কারখানার ভেতরেই সমাধান করতে হবে। কারণ শ্রমিক ও মালিকদের মধ্যে যদি কোনো গ্যাপ তৈরি হয় তাহলে এর মধ্যেই তৃতীয় একটা পক্ষ ঢুকে পড়ে। আর তখনই উসকানির মাধ্যমে পোশাক খাতে অস্থিতিশীল করার অপচেষ্টা শুরু হয়। আমাদের এ বিষয়ে সচেতন হতে হবে।

-এএ