মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

ইসরাইলি হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ ছয় ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গাজায় ইসরাইলি বিমান হামলা ও ট্যাংকের গোলায় এক শিশু ও তার অন্তঃসত্ত্বা মাসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে প্রতিরোধ আন্দোলন সংস্থা হামাসের সঙ্গে ইহুদি রাষ্ট্রের দীর্ঘ অস্ত্রবিরতির পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত এক মাস কোনো সহিংসতা ছিল না। কিন্তু গতকাল শনিবার আকস্মিকভাবে সেখানে শুরু হওয়া লড়াই আজ দ্বিতীয় দিনেও গড়াল।

এমন এক সময় এ টানাপোড়েন দেখা দিয়েছে, যখন হোঁচট খাওয়া অস্ত্রবিরতি পুনর্বহাল করার আলোচনা চালিয়ে যেতে হামাস নেতারা মিসরে ছিলেন।

জানা গেছে, ইহুদি রাষ্ট্রের হামলায় ৩৭ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী ও শিশুকন্যা আবু আরা নিহত হন। এ ছাড়া বাকি চারজন নিহতের মধ্যে ২২ বছর বয়সী এমাদ নাসির ও ২৫ বছর বয়সী এক যুবক রয়েছেন।

দিনের শুরুতেই বিমান হামলায় নিহত হন এমাদ। আর মোটরসাইকেলে উত্তর গাজায় যাওয়ার সময় নিহত হন ওই যুবক।

সূত্র : গার্ডিয়ান অনলাইন।

-এমডব্লিউ