সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

‘রমজানের পবিত্রতা রক্ষায় ঘুষ, দুর্নীতি, মজুতদারী, অশ্লীলতা বন্ধ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশবাসী মাহে রমজানকে স্বাগত জানাচ্ছে।

মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেয়া হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস-পানির তীব্র সংকট চলছে। সর্বত্র অশ্লীলতা বেহায়পনার ছয়লাব চলছে। মাদকের ছড়াছড়ি, ঘুষ, দুনীর্তি চরম আকার ধারণ করেছে। মাহে রমজানের পবিত্র রক্ষায় ঘুষ, দুর্নীতি, মজুতদারী, অশ্লীলতা- বেহায়পনা বন্ধ করতে হবে। মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের দিকে ধাবমান প্রচন্ড শক্তিশালী ঘুর্ণিঝড় ‘ফণী’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে মহান আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে বেশী বেশী তাওবাহ-ইসতেগফার করতে হবে। আসন্ন মাহে রমজানের পবিত্র রক্ষার দাবীতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মিছিল পরবর্র্তী সমাবশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার ৩ মে বাদ জুম্মা বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে এক বিক্ষোভ মিছিল পল্টন মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। খেলাফত মজলিস ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী।

কেন্দ্রীয় বায়তুলমাল ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ, সেক্রেটারী জেনারেল মনসুরুল আলম মনসুর, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ