মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

ঘূর্ণিঝড় 'ফনি' সৃষ্ট দুর্যোগ ব্যবস্থাপনায় ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বুলেটিন নিশ্চিত করে আসন্ন ঘূর্ণিঝড় ফনি ১৬০-১৮০ কিলোমিটার গতিতে বাংলাদেশের উপকুলের দিকে ধেয়ে আসছে।

গতকাল বৃহস্পতিবার ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কার্যালয়ে ঘূর্ণিঝড় ‘ফনি’ ব্যবস্থাপনা বিষয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইশা ছাত্র আন্দোলনে সহ-সভাপতি আসহাব উদ্দিন ঘূর্ণিঝড় ‘ফনি’র প্রভাবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানী এড়াতে ‘ঘূর্ণিঝড় ‘ফনি’ ব্যবস্থাপনা নগর কমিটি’ ঘোষণা করেন।

কমিটির আহ্বায়ক হিসেবে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক নগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ তানভীর হোসাইন, সদস্য সচিব হিসেবে নগর অর্থ সম্পাদক মুহাম্মদ মনির হোসাইনএবং উপকূলীয় থানায় ইশা ছাত্র আন্দোলন থানার সভাপতিগণের নাম সদস্য হিসেবে ঘোষণা করেন।

নগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধায়নে উপকূলীয় থানা ও ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও কমিটির করণীয় বিষয়ে নির্দেশ প্রদান করেন।

ঘূর্ণিঝড় ‘ফনি’ ব্যবস্থাপনায় ইশা ছাত্র আন্দোলন এর গৃহীত কর্মসূচী :

১. ঘূর্ণিঝড় ফনি সৃষ্ট দুর্যোগ থেকে রক্ষায় দেশ ব্যাপী সালাতুল হাজাত আদায় করা।
২. স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সমন্বয়সাধন করা।
৩. স্থানীয় প্রশাসনের নির্দেশ মুহুর্তে মাইকিং করা।
৪. স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সেচ্ছাসেবকের ভূমিকা পালন করা।
৫. আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় খাদ্য বিতরণ ও নিরাপত্তা নিশ্চিত কল্পে কাজ করা।
৬. সর্বদা দু’য়া ইউনুস, ইস্তেগফার ও আল্লাহর সাহায্য প্রার্থনা করা।

-এএ