বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

এ বছরের হজ ফ্লাইট শুরু ৪ জুলাই থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৪ জুলাই বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু করবে বলে জানিয়েছেন বিমানের জিএম (পিআর) শাকিল মেরাজ।

গতকাল মঙ্গলবার তিনি বলেন, ‘৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু করবে বিমান। প্রি-হজ ফ্লাইট শেষ হবে ৫ আগস্ট। ৩২ দিনে ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। ফিরতি হজ ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর।’

শাকিল মেরাজ আরো জানান, এ বছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান। বাকী হজযাত্রী পরিবহন করবে সৌদিয়া এয়ারলাইন্স।

এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দা ১০টি, সিলেট থেকে জেদ্দা ৩টি, চট্টগ্রাম থেকে মদিনা ৭টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজযাত্রীদের।

শাকিল মেরাজ জানান, এ বছর হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করবে বিমান।

তিনি বলেন, এ বছরই প্রথম ঢাকায় ইমিগ্রেশন করা হবে হজ যাত্রীদের। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য তাদের লাইনে দাঁড়াতে হবে না। তবে এ কারণে ফ্লাইটের এক দিন আগেই হজযাত্রীদের তথ্য সৌদি আরবে পাঠাতে হবে। ওই সময়ের পর ফ্লাইটে নতুন করে যাত্রী নেয়া যাবে না। এ কারণে হজ এজেন্ট ও যাত্রীদেরকে তাদের ফ্লাইট ছাড়ার ২৪ ঘণ্টা আগেই যাত্রার বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, নির্ধারিত শিডিউলের বাইরে অতিরিক্ত স্লট দেবে না সৌদি সরকার। জটিলতা এড়াতে এ বছর কোনো যাত্রী হজ ফ্লাইটের যাত্রা বাতিল করলে বা সময় পরিবর্তন করলে জরিমানা আদায় করবে বিমান।

মেরাজ বলেন, সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনা করতে বিমানের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। হজ এজেন্সি ও হজযাত্রীরা যথাসময়ে ফ্লাইটের টিকিট সংগ্রহ করলে কোনো ধরনের জটিলতা হবে না। আমরা আশা করছি অন্য বছরের চেয়ে এ বছরের ব্যবস্থাপনা সুন্দর। ইনশাআল্লাহ হজযাত্রীদের ভোগান্তির মাত্রা আমরা কমাতে পারবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ