বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

শ্রীলঙ্কায় হামলার অভিযোগে আটক আরও ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও ১৬ জনকে আটক করা হয়েছে এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গির্জাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বিমান বন্দর ও কেন্দ্রীয় ব্যাংক সংলগ্ন রাস্তা সমূহও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এ নিয়ে মোট ৭৬ জনকে আটক করা হলো। যার মধ্যে একজন সিরিয়ান নাগরিকও রয়েছেন। ফেসবুক পেজে ঘৃনা ছড়ানোর অভিযোগে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃতদের সম্পর্কে আর বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সব গির্জাগুলো বন্ধ করে রাখার নির্দেশনা দিয়েছে সরকার। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গির্জাগুলোকে বন্ধ রাখতে বলা হয়েছে। গির্জার একজন যাজক বলেছেন, নিরাপত্তা বাহিনীর পরামর্শক্রমে আমরা সব গির্জা বন্ধ রেখেছি।

উল্লেখ্য, গত রবিবার ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনার সময় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর তিনটি গির্জা, তিনটি অভিজাত হোটেল ও শহরের পার্শ্ববর্তী দুই স্থানে ভয়াবহ সিরিজ হামলার ঘটনা ঘটে। তাতে নিহত হন ৩৬৯ জন। আহত হন প্রায় পাঁচ শতাধিক।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ