বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের তৃতীয় দফার লোকসভা নির্বাচনে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত এবং আহত হয়েছে ২ জন হয়েছেন।

মুর্শিদাবাদের ভগবানগোলায় বালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বুথের সামনে কংগ্রেস এবং তৃণমূল সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুজনকে গুরুতর আহত অবস্থায় নসিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত তপন বিধানসভা এলাকায় বজরা পুকুর স্কুলের ১৪৮ নম্বর বুথ দখলের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি সমর্থক মন্টু রায়।

তার ওপর ১৫ থেকে ২০ জন দুষ্কৃতিকারী চড়াও হয়, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

মুর্শিদাবাদের সুতিতে পুলিশের তাড়ায় গরম জল পড়ে আহত হয়েছে দুই শিশু। বুথের বাইরে জটলা দেখে তাড়া করেছিল পুলিশ। তখনই এই ঘটনা ঘটে। বালুরঘাটের গঙ্গারামপুরে মহিলা ভোটারদের মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নয়াবাজার গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে।

অন্যদিকে নদিয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য তারেক মৈত্রের বাড়ির সামনে থেকে এক ব্যাগ দেশি বোমা উদ্ধার করেছে শান্তিপুর থানা পুলিশ।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ