শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

শ্রীলঙ্কায় হামলা : শেখ সেলিমের নাতি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় বোমা হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের আট বছর বয়সী নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছেন।

এ ঘটনায় তার জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়েছেন। তিনি কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছে পরিবারিক সূত্র।

আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম জানিয়েছে, রোববার সকালে ইস্টার সানডের প্রার্থনার মধ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো গির্জা ও হোটেল মিলিয়ে মোট আটটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটে। হামলার সময় কলম্বোর একটি পাঁচতারা হোটেলে দুই ছেলে ও স্বামীকে নিয়ে ছিলেন শেখ সেলিম এমপির মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া।

এদিকে ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে পৌঁছেছে। ওই হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ