বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি

নাগরিকত্ব পাবে বাংলাদেশি শরণার্থীরা: অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের চলতি লোকসভা নির্বাচন যত ঘনয়ে এসছে। প্রতিশ্রুতির ঝুড়িও তত ভরছে। ইতিমধ্যে শেষ হয়েছে দুই দফা নির্বাচন । বাকি রয়েছে এখনও পাঁচ দফা।

আর এ সময়ই বিজেপির সভাপতি অমিত শাহ দিলেন আরেক প্রতিশ্রুতির টোপ । তিনি বলেন, ফের ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে যাওয়া শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে। গত  সোমবার ২১ এপ্রিল কলকাতায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অমিত শাহ।

তিনি আরো বলেন, পুনরায় ক্ষমতায় এলে সারাদেশে নাগরিক তালিকা তৈরি করা হবে। নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত করে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে।

অমিত শাহ বলেন, বাংলায় (পশ্চিমবঙ্গে) বিশেষ নজর বিজেপির৷ বাংলায় গণতন্ত্রের পুনরুদ্ধার করব৷ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করব৷ এরপরই দেশজুড়ে এনআরসি প্রয়োগ করা হবে৷

তবে, এক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা এদেশে এসেছেন৷ তাদের চিন্তার কোনো কারণ নেই ৷ কারণ বাংলাদেশ থেকে দেশে আসা শরনার্থীদের নাগরিত্ব দেয়া হবে৷’

তৃতীয় দফা ভোট গ্রহণ হবে মঙ্গলবার। এদিন পশ্চিমবঙ্গের বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জাঙ্গিপুর এবং মুর্শিদাবাদের পাঁচটি আসনে ভোটগ্রহণ হবে৷

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ