মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম

নুসরাত হত্যা: মাদরাসার ব্যবস্থাপনা কমিটি বাতিলের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ওই মাদরাসার বর্তমান ম্যানেজিং কমিটি বাতিলের নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বর্তমান কমিটির সদস্যদের বিরুদ্ধে রাফি হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

ফেনী জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজজামান জানান, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ম্যানেজিং কমিটি বাতিল করে আহবায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি চিঠি পেয়েছেন। বুধবার চিঠিটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছে।

সে চিঠির আলোকে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আহবায়ক কমিটি গঠনের প্রস্তুতি চলছে। তবে কমিটি গঠন করতে হলে নীতিমালা অনুসারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকতে হবে। আমরা সে জন্য অপেক্ষা করছি।

এদিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি কে এম এনামুল করিমের নেতৃত্বে ঘটনার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হলেও শুক্রবার পর্যন্ত ওই তদন্তের অগ্রগতি জানা যায়নি। প্রথমে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও পরবর্তীতে আরো ১০ কার্যদিবস সময় বৃদ্ধি করা হয়।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় মুখোশধারীরা। এর আগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে তারা চাপ দেয়। ২৭ মার্চ সিরাজের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা হয়েছিল।

দগ্ধ নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে মারা যান নুসরাত।