শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

নুসরাত হত্যা মামলা: আসামী শামীম ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজীতে মাদরাস ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গ্রেপ্তার মো. শামীমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিচারিক আদালত।

বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বেলা ১২টায় মো. শামীমকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরাফ উদ্দিন আহমদের আদালতে হাজির করা হয়। শামীমকে জিজ্ঞাসাবাদে মো. শাহ আলম সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে এজাহারভুক্ত আট আসামির অন্যতম হাফেজ আবদুল কাদের মানিককে (২৫) গ্রেপ্তার করে-পিবিআই।

গতকাল দিবাগত রাতে তাকে রাজধানীর মিরপুর এলাকার ৬০ ফিট এলাকা সংলগ্ন ছাপড়া মসজিদের পাশের একটি বাসা থেকে তাকে ধরা হয়।

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হাফেজ বিভাগের শিক্ষক এবং ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র সে।

অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার অনুগত হিসেবে মাদ্রাসার হোস্টেলে থাকতো আবদুল কাদের।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম বাংলা এ তথ্য নিশ্চিত করে বলেন, কাদেরকে নিয়ে মামলার এজাহারভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া এই ঘটনার সন্দেহভাজন আসামি হিসেবে আরও ১০ জন গ্রেপ্তার রয়েছে। তারা ফেনী কারাগারে রয়েছে। তাদের মধ্যে শামীম ও নুর উদ্দিন এবং মো. আবদুর রহিম ওরফে শরিফ দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ হত্যা মামলায় এ পর্যন্ত ১৭ জন গ্রেপ্তারকরা হয়েছে।

তারা হলো– অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলা, কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকছুদ আলম, শিক্ষক আবছার উদ্দিন, সহপাঠী আরিফুল ইসলাম, নূর হোসেন, কেফায়াত উল্লাহ জনি, মোহাম্মদ আলা উদ্দিন, শাহিদুল ইসলাম, অধ্যক্ষের ভাগনি উম্মে সুলতানা পপি, জাবেদ হোসেন, জোবায়ের হোসেন, নুর উদ্দিন, শাহাদাত হোসেন, মো. শামীম, কামরুন নাহার মনি, জান্নাতুল আফরোজ মনি, শরীফ ও হাফেজ আবদুল কাদের।

গতকাল এ ঘটনায় মো. আবদুর রহিম ওরফে শরিফ (১৯) সে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীর তার জবানবন্দি গ্রহণ করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৩টায় ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহম্মেদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শুরু হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে আটককৃত মামলার অন্যতম দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে শরিফকে আটক করা হয়। নুসরাতের ওপর হামলার সময় শরিফ গেটে পাহারারত অবস্থায় ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ