মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সুস্থ হয়ে দেশে ফিরেছেন তাবলিগের মুরুব্বি মাওলানা যুবায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

সুস্থ হয়ে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের দাওয়াত ও তাবলিগ জামাতের অন্যতম মুরব্বী ও কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মুহাম্মাদ যুবায়ের।

মাওলানা মুহাম্মাদ যুবায়ের গত ১৫ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশে পৌঁছান বলে তার ছেলে মাওলানা হানজালা আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বাবা বর্তমানে মাওলানা মুহাম্মাদ যুবায়ের নিজ বাসভবনে অবস্থান করছেন। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ রয়েছেন। বনশ্রীর ডা. এখলাসউদ্দিনের পরামর্শে তিনি চিকিৎসা নিচ্ছেন।

এর আগে, গত ৬ এপ্রিল চিকিৎসা ও দাওয়াতের উদ্দেশ্যে একটি জামাতসহ জাপানে যান মাওলানা যুবাইর। অসুস্থ হয়ে গেলে তাকে জাপানের ইয়ামাগাতা সাকোরাচু হাসপাতালে ভর্তি করা হয়। পরে হার্টের দুটি এনজিওপ্লাস্টি সম্পন্ন হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

মাওলানা মোহাম্মদ যুবায়ের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি। গত দুই বছর ধরে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করছেন মাওলানা যুবায়ের।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ