মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গোলান মালভুমি ফেরত পেতে সামরিক পদক্ষেপের নেবে সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দখলকৃত গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। দীর্ঘদিন ধরে সিরিয়ার এই অংশ ইসরাইল দখল করে রেখেছে।  ট্রাম্প সরকারের স্বীকৃতির পর সিরিয়া নতুন করে ভাবছে গোলান মালভূমি নিয়ে।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, গোলান ফিরে পাওয়ার বিষয়ে দামেস্ক সব ধরনের অধিকার রাখে। এ জন্য সামরিক উপায় গ্রহণ করার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না সিরিয়া।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোলান বিষয়ক কর্মকর্তা মিধাত সালেহ রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে এসব কথা বলেছেন বলে জানিয়েছে।

তিনি বলেন, ‘গোলান হচ্ছে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ। যেকোনো সময় এবং যেকোনা উপায়ে এ ভূমি ফিরে পাওয়ার অধিকার আমাদের রয়েছে। ইসরাইল একমাত্র যে ভাষা বোঝে তা হলো শক্তির ভাষা, যা বিবেচনা করা জরুরি হয়ে পড়েছে।’

সিরিয়ার এ কর্মকর্তা আরো বলেন, এই মুহূর্তে সিরিয়া ইসরাইলের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে এবং ইসরাইল যেহেতু আন্তর্জাতিক আইন-কানুন মানে না, সে কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার দামেস্কের আছে।

মিধাত সালেহ আশা করেন, গোলান মালভূমির ওপর ইসরাইলি দখলদারিত্ব অবসানের জন্য আন্তর্জাতিক সম্পদ্রায় কার্যকর উপায় নিয়ে এগিয়ে আসবে।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে আরব-ইসরাইল ছয় দিনের যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে নেয় ইসরায়েল। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এর কোনো বৈধতা দেয়নি।

সূত্র: পার্স টুডে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ