সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ব্যাংককে বহুতল ভবনে আগুন, লাফিয়ে পড়ে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বের অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স সেন্ট্রাল ওয়ার্ল্ডে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাণ বাঁচাতে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার (১০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে ৫৭ তলাবিশিষ্ট সেন্টারা গ্র্যান্ড অ্যাট সেন্ট্রাল ওয়ার্ল্ড হোটেল লাগোয়া ওই ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের সময় অষ্টম তলা থেকে দু’জনকে লাফিয়ে পড়তে দেখেছেন তারা। পরে নিচে থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ার সময় ওই ভবনে বিস্ফোরণের শব্দও শোনা যায়।

সেন্ট্রাল ওয়ার্ল্ড তাদের ফেসবুক পোস্টে বলেছে, ভবনের অষ্টম তলার একটি ভেন্টিলেশন ডাক্ট (বায়ু নির্গমণের নালী) থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ার পর আগুন ধরে যায়। তবে আধঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলকর্মীরা।

অগ্নিকাণ্ডের পরপরই ব্যাংকের মেয়র অশ্বিন কংমুয়াং ওই ভবন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে অগ্নিকাণ্ড ঘিরে পর্যটকদের সমাগমস্থল রামা-আই ও রাচড়াম্রি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ