বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

ঘরে আগুন লেগে নরসিংদীতে একই পরিবারের দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর রায়পুরায় ঘরে আগুন লেগে তিন বোনসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাদের বাড়িতে আগুন দেয়। তবে পুলিশ বলছে, কয়েক বছর আগের একটি হত্যা মামলার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

দগ্ধ তিন বোন হলো, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী প্রীতি আক্তার (১১), অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুইটি আক্তার (১৩) ও এসএসসি পরীক্ষার্থী মুক্তামনি (১৬)। তাদের সঙ্গে দগ্ধ হয়েছেন তাদের ফুফু খাতুন্নেছা (৬০)।

দগ্ধদের প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

তবে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কবির বলেন, যারা আহত হয়েছে, এলাকায় তাদের সঙ্গে জমিজমা নিয়ে কোনো বিরোধ নেই। এর আগে এলাকায় পরপর দুইটি মার্ডার হয়। সেই হত্যা মামলার আসামি এদের দুই ভাই সোহাগ ও বিপ্লব। এর মধ্যে বিপ্লব এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। সেই ঘটনার জের ধরে ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি মহসিনুল কবির আরও বলেন, এ ঘটনাটি অগ্নিকাণ্ড নাকি পেট্রোল বোমা থেকে, সে বিষয়ে এখনও আমরা স্পষ্ট তথ্য পাইনি। আহতদের খোঁজখবর নিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ