মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শ্রেণিকক্ষের ভিমের পলেস্তারা খসে নিহত ১, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ৫ নং ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের ভিমের পলেস্তারা খসে তৃতীয় শ্রেণির এক ছাত্রী মানসুরা নিহত হয়েছে। আহত হয়েছে একই শ্রেণির আরো চার শিক্ষার্থী।

শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত মানসুরা বাবার নাম নজির হোসেন তালুকদার। তার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মানসুরা সবার ছোট।

সে স্কুলের প্রধান শিক্ষক সাকেরিন জাহান জানান, দুপুরে ২০-২৫ জন শিক্ষার্থী নিয়ে বাংলার পাঠদান চলছিল কক্ষটিতে। হঠাৎ ছাদের ভিমের পলেস্তারার একটি বড় অংশ খসে পড়লে মানসুরাসহ পাঁচ শিক্ষার্থী আহত হয়। আহত অন্য শিক্ষার্থীরা হল সাদিয়া আক্তার, রুমা, ইসমাইল, এবং শাহিন। গুরুতর আহত অবস্থায় মানসুরাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ছোটবগী ইউনিয়নের চেয়ারম্যান তৌফিক উজ জামান তনু জানান, যে ভবনটির ভিমের অংশ ধসে পড়েছে সে ভবনটি সেতু এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ২০০২ সালে নির্মাণ করে। এরপর একাধিকবার তা সংস্কারও করা হয়েছে। তারপরেও এ ধরণের ঘটনা নিম্নমানের নির্মাণ সামগ্রী ও ঠিকাদারদের দায়িত্বে অবহেলাকেই চিহ্নিত করে বলে তিনি জানান।

তালতলী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত অন্যান্য শিক্ষার্থীরা শঙ্কামুক্ত। দুর্ঘটনার পর ওই ভবনে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-এএ