বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

নেত্রকোনায় বালুবোঝাই ট্রাকের চাপায় দুই জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বালুবোঝাই ট্রাকের চাপায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার শুকনাপুরি এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ব্যক্তিরা হলেন, দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আজিজুলের ছেলে অটোচালক লালচান খাঁ (৩০) এবং পূর্বধলা উপজেলার লাটুরিয়া গ্রামের মো. আ. মালেকের ছেলে আজিজুল হক (৪৬)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বেলা সোয়া ১১টার দিকে ইঞ্জিনচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে দুর্গাপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সোমেশ্বরী নদীর বালু নিয়ে আসছিল ট্রাকটি। শুকনাপুরি এলাকায় বালুবোঝাই ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে দুইজন নিহত হন। আহত হন তিনজন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ