বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের  এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নে লেঙ্গার দোকান এলাকার আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার ধর্মপুর ইউনিয়নে লেঙ্গার দোকান এলাকার ওই বাড়ির রিয়াজ উদ্দিনের স্ত্রী সোনিয়া আক্তার (২১) ও রবি উল্যার ছেলে ইব্রাহিম (২৬)। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে একদল ডাকাত আবুল কালামের বাড়িতে ঢুকে। এ সময় ডাকাতরা ইবরাহিমের ঘরে প্রবেশ করে। ঘরে থাকা লোকজন তাদের বাধা দিলে তারা দুজনকে কুপিয়ে জখম করে। পরে ঘরের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের গণপিটুনিতে এক চোর নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ