বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (১ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের কালুর ছেলে মিলন এবং একই ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে সেনারুল ইসলাম।

স্থানীয়রা জানায়, সোমবার রাত তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যান মিলন ও সেনারুল। এ সময় শোভাপুর টেন্ট ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে ভারতীয় ভূখণ্ডেই মিলন ও সেনারুল গুলিবিদ্ধ হন।পরে ওই রাখালের সঙ্গীরা গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে বাংলাদেশের ভূখণ্ডে নিয়ে আসলে তারা মারা যান।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার একজন রাখাল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ