বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সেনবাগের প্লাস্টিক কারখানায় আগুন, ঘুমন্ত শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ইসমাইল হোসেন (৩০) নামে এক ঘুমন্ত শ্রমিক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরো তিন শ্রমিক।

সোমবার (৪ এপ্রিল) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভূঁইয়াদীঘি এলাকার ঠাকুরবাড়ীতে ‘পুষ্পিতা প্লাস্টিক ও ফিতা’ নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন নোয়াখালীর সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা এলাকার মুহাম্মদ হোসেনের ছেলে।আহতরা হলেন- কেশব চক্রবর্তী, দিলীপ চক্রবর্তী ও হৃদয় চন্দ্র দেবনাথ। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার ওসি মুহা. মিজানুর রহমান বলেন, রোববার রাতে কাজ শেষে ইসমাইল কারখানার ভেতরে ও অন্যরা পার্শ্ববর্তী একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে রাত সাড়ে ১১টায় হঠাৎ করে কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে ইসমাইলের মৃত্যু হয়। এ সময় দগ্ধ হন আরো তিনজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্লাস্টিকের কারখানাটি নারায়ণ চক্রবর্তী নামে এক ব্যক্তির। তাকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ