বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

চাঁদপুরের হাজীগঞ্জে আগুনে ৩ ঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোববার রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের রায়চোঁ দেওয়ানজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই বাড়ির মৃত জয়দেবের ছেলে নূপুর, নিসু ও সমির দেওয়ানজীর তিনটি বসতঘর পুড়ে গেছে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এতে তিনটি বসতঘরে থাকা মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসী জানায়, রাতে ওই বাড়ির একটি ঘরে আগুন লাগে। তখন প্রচুর ঝড়বৃষ্টি হচ্ছিল। ধীরে ধীরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ