বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

চট্টগ্রামে জামাল কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০টি ঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে জামাল কলোনির ৩০টি বসতঘর ভস্মীভূত হয়েছে।

রবিবার (৩১ মার্চ) বিকালে উপজেলার সদর মুন্সিরঘাটা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এ বিষয়ে রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, কোন ধরনের হাতহতের ঘটনা ঘটেনি। একটি শিশু নিখোঁজের গুজব ছিল। পরে শিশুটিকে পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান চারদিকে ছাড়িয়ে পড়ে। এতে কলোনীল প্রায় ৩০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ