বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মুন্সিগঞ্জে তুচ্ছ কারণে নারীর মাথা ফাটালো শহিদুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইয়ামিন: মুন্সিগঞ্জ সিরাজদিখানের শেখরনগর ইউনিয়নে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।

৩০ মার্চ শনিবার বেলা সাড়ে ৪ টার দিকে শেখরনগর ইউনিয়ন অন্তর্গত গোপালপুর বাহেরচরের বাসিন্দা আব্দুল মজিদের বড় ছেলে শহিদুল ইসলাম (৫০) গাছের ডাল কাটাকে কেন্দ্র করে শাহানাজ বেগম (৪৫) নামের এক প্রতিবেশী মহিলাকে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়।

প্রাথমিকভাবে শেখরনগর বাজারের ইমরান মেডিকেলে চিকিৎসা নেন তিনি। ডাক্তার জানান, অনেকখানি জায়গা কেটে যাওয়ায় ৬টি সেলাই দিতে হয়েছে।

এ বিষয়ে শাহনাজ বেগম বলেন, লোক দিয়ে আমি আমার বাড়ির গাছ কাটছিলাম, ভুলবশত একটি ডাল গিয়ে শহিদুলের আম গাছের উপর পরে। এতে তাদের আমগাছের কিছু মুকুল নষ্ট হয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে শহিদুল আমাকে গালাগালি করে এবং লাঠি দিয়ে আঘাত করে।

বর্তমানে নিরাপত্তার আশঙ্কায় শাহনাজ বেগম মামার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

শাহনাজ বেগম স্থানীয় সাবেক চেয়ারম্যান আমজাদ হোসাইনের কাছে নির্যাতনের বিচার চাইলে তিনি বলেন, বিষয়টির সুরাহা করতে হবে। ভবিষ্যতে তিনি যাতে আর কারো সাথে এমন নির্যাতন না করতে পারেন সেজন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবেন।

শেখরনগর পুলিশ ফাড়ির এএসআই ইলিয়াস বলেন, কাল এ বিষয় আমাদের কাছে অভিযোগ এসেছে। আজ নির্বাচনের কারণে অনেক অফিসার বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত আছেন। তবে বিষয়টি নিয়ে খুব দ্রুতই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, এর আগেও শহিদুলের নামে নারী নির্যাতনের একটি মামলা ও সমাজের মানুষদের তুচ্ছতাচ্ছিল্য করার একাধিক অভিযোগ রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ