বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

নৌকায় জালভোট, সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার জালভোট দিতে গিয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল দক্ষিণপাড়া কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কাঞ্চনপুর ছনকা পাড়ার সেলিম মিয়ার ছেলে রাশেদ হৃদয় (২৫) ও ওই কেন্দ্রের সহকারি প্রিজাইডিং কর্মকর্তা উপজেলার সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কনক কান্তি দেবনাথ বলেন, নৌকা মার্কার কর্মি রাশেদ জালভোট দিচ্ছিলেন। এসময় অন্যান্য প্রার্থীর এজেন্টরা বিষয়টি জানান। পরে ১০টি পেপারসহ তাকে আটক করা হয়।

আটককৃত রাশেদ প্রায় ৪৮টি জালভোট দিয়েছে। ওই পেপারগুলো সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং কর্মকর্তা পারভীন সুলতানার কাছ নেয়া। জালভোটে সহায়তা করার অপরাধে ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকেও আটক করা হয়েছে।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ