বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কুমিল্লায় কেন্দ্র দখলের চেষ্টা, ৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাতের আঁধারে কেন্দ্র দখলের চেষ্টা ও সহিংসতার অভিযোগে তিতাস উপজেলার ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) সকালে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো- উপজেলার দাসকান্দি, পোড়াকান্দি ও বন্ধরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আড়াইটায় দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আবদুল্লাহ মেম্বার নামে একজন আহত হন। এ ছাড়া পোড়াকান্দি ও বন্ধরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও রাতে ব্যালটে সিল, কেন্দ্র দখল এবং রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ঘটে।

তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে ব্যালট পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগে তিনটি কেন্দ্রে ভোট শুরু করা যায়নি। কেন্দ্রগুলো থেকে ভোটের মালামাল ফিরিয়ে আনা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ