বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার কবর জিয়ারতের মাধ্যমে খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি শুরু

ধানমণ্ডির আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ধানমণ্ডিতে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডির ১১/এ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসায় আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেলিফোন অপারেটর ফায়ারম্যান মো. রোমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গেছে। আধাঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মুহা. মাহফুজ জানান, কি কারণে আগুন লেগেছে সেটি এখনও জানা যায়নি। বাসার সামান্য কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল লতিফ গণমাধ্যমকে জানান, ১১/এ সড়কের ৬৬ নম্বর বাসায় আমরা আগুন লাগার খবর পেয়েছি।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ