বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

খুলনায় স্কুলে পেট্রলবোমা হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা মহানগরীর সীমান্তবর্তী মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। দুর্বৃত্তরা তিনটি বোমা নিক্ষেপ করলে একটি ফেটে বিদ্যালয়ের টিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে এলাকাবাসীর তৎপরতায় আগুন নেভানো হয়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্কুলে পৌঁছায়।

মূলত বিদ্যালয়টি একটি ভোটকেন্দ্র। আগামীকাল রোববার বিদ্যালয়টিতে বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণের কথা রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ময়না জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল যুবক বিদ্যালয়ের টিনসেড ভবনের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি বোতল ফেটে গিয়ে টিনের ছাদে আগুন ধরে যায়। পেট্রল থাকা পর্যন্ত আগুন জ্বলেছে। এরই মধ্যে এলাকাবাসী বালি ও পানি ফেলে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পায়নি। অবিস্ফোরিত দুটি বোমা পুলিশ নিয়ে গেছে।

নগরীর লবণচরা থানা পুলিশের ওসি মো. শফিকুল ইসলাম জানান, স্কুলের টিনে কে বা কারা দুটি বোতল ছুড়ে মারছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা দাহ্য পদার্থ। নির্বাচনকে নিয়ে উত্তেজনা ছড়াতে এটা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ