বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার কবর জিয়ারতের মাধ্যমে খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি শুরু

কাঁচাবাজারের আগুন ছড়িয়ে পড়েছে গুলশান শপিং কমপ্লেক্সে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তবে কাঁচাবাজার থেকে আগুন গুলশান শপিং কমপ্লেক্সে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কেটের আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও।

এর আগে গত বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। এর ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে।

উল্লেখ্য, গত বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। এর ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৬০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ওই বছরের ৩ জানুয়ারি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ