বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

আ'লীগ প্রার্থীর ভোট কিনতে গিয়ে গণধোলাই খেলেন তিনজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট কিনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গণধোলাই খেয়েছেন তিনজন। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ে আহতরা হলেন খোকন মিয়া (৫০), আমির হোসেন (২৬) ও কামরুল (১৮)। তাদের সবার বাড়ি দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের পক্ষে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন ওই তিন ব্যক্তি। এই সময় উত্তেজিত জনতা তাদের আটক করে গণধোলাই দেয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ থানার ওসি মো. মাসুদ আলম বলেন, গণধোলাইয়ের বিষয়টি আমার জানা নেই। এ নিয়ে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ