বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম

রাজধানীতে চালু হলো চক্রাকার বাস সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটে গত ২৬ মার্চ থেকে আধুনিক চক্রাকার বাস সার্ভিস চালু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে আজ (বুধবার) থেকে চালু হয়েছে।

আজ বুধবার দুপুরে কলাবাগান মাঠ থেকে আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটের চক্রাকার বাস সার্ভিসটি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিপি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

এদিকে বুধবার দুপুরে বিমানবন্দর স্টেশনের সামনে থেকে (পুলিশ বক্সের সামনে) চক্রাকার বাসের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটের চক্রাকার এ বাস সার্ভিসে বিআরটিসির ২০-২৫টি বাস চলাচল করবে। বাসগুলো মোট ৩৬টি স্পটে থামবে এবং নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবে। এসব কাউন্টারে পাঁচ মিনিট পর পর একটি করে বাস আসবে। এছাড়া এ এলাকায় আর অন্য কোনো যাত্রীবাহী বাস চলাচল করবে না।

ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর বাস সার্ভিসের রুট
১. আজিমপুর-নিউমার্কেট-সাইন্সল্যাব-ধানমন্ডি ২ নম্বর রোড, সাত মসজিদ রোড (ঝিগাতলা, সংকর), ধানমন্ডি ২৭, সোবহানবাগ, রাসেল স্কোয়ার, কলাবাগান, সাইন্সল্যাব, বাটা ক্রসিং, কাটাবন, নীলক্ষেত, পলাশী হয়ে আবারও আজিমপুর যাবে বাসটি।

২. সোবহানবাগ-রাসেল স্কোয়ার, কলাবাগান, সাইন্সল্যাব-বাটা ক্রসিং, কাটাবন-নীলক্ষেত, পলাশী, আজিমপুর, নিউমার্কেট, সাইন্সল্যাব, কলাবাগান, সোবহানবাগ, ২৭ নম্বর রোড পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা, সাত মসজিদ রোড, বিজিবি ২ নম্বর গেইট, ৩ নম্বর রোড ইউটার্ন-সাইন্সল্যাব-বাটা ক্রসিং-কাটাবন, নীলক্ষেত, পলাশী, আজিমপুর হয়ে আবারও নিউমার্কেট যাবে।

চক্রকার এ বাস সার্ভিসের সুবিধা নিয়ে সংশ্লিষ্টরা জানান, ঘন ঘন স্টপেজ দেয়ায় মানুষ অল্প দূরত্বে বাসে যাতায়াত করতে পারবেন। এসি বাস হওয়ায় ধুলাবালি মুক্ত যাতায়াত করা যাবে।

রিকশার তুলনায় বাস ভাড়া অনেক কম হবে, এতে যানজটও কমবে। টিকিট ও কাউন্টার সিস্টেম করায় যাত্রী ও পথচারীরাও সুবিধা পাবেন। এর ফলে ধানমন্ডি এলাকায় স্কুল শিক্ষার্থীরাও গাড়ি ব্যবহার না করে কম ভাড়ায় বাসে যেতে পারবে।

ধানমন্ডি-নিউমার্কেট এলাকায় চক্রকারভাবে চলাচল করা বাসগুলো দুই দরজা বিশিষ্ট হবে। একই সময় সামনে দিয়ে যাত্রীরা উঠবেন এবং পিছনের রাস্তা দিয়ে নামবেন। নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে বাসে উঠবেন যাত্রী। ৫/১০ মিনিট পর পর বাস আসবে। চক্রকার বাস চলাচল করায় একই স্থানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার প্রয়োজন পড়বে না।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ