বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের বাহুবলে জাতীয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল ও দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুলের ২০ শিক্ষার্থী আহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ হামলার ঘটনা ঘটে।

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করতে বেশ কয়টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানায় উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে মিরপুর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সানশাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল এবং দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুল অংশগ্রহণ করে।

এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবসময়ই সব ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে। আজও বেশ কয়েকটি খেলায় তারা প্রথম ও দ্বিতীয় হয়।

এরই জের ধরে বাহুবল সদরে অবস্থিত দীননাথ সরকারি হাইস্কুলের এক শিক্ষার্থীর সঙ্গে কথাকাটাকাটি হয় সানশাইন স্কুলের এক শিক্ষার্থীর। এরপর হঠাৎ করে দীননাথ সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিরপুরের সানশাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল এবং দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের ওপর হামলা করে।

তাতে দুই প্রতিষ্ঠানের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। আহতদেরকে বাহুবল হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, দীননাথ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে আটক করা হয়েছে বলে বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানিয়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ