বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

রূপগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৪০টি ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ আগুনে ৪০টি ঘর ও চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রের মাধ্যমে জানা যায়, দুপুর দেড়টার দিকে বলাইখা এলাকার হযরত আলীর ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে হযরত আলীর ১৯টি ঘর, একটি দোকান, শহীদুল্লাহ মিয়ার ছয়টি বসতঘর, একটি দোকান, মমতাজ বেগমের ১১টি বসতঘর, একটি দোকান, মারফত আলীর চারটি বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ডেমরা, কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে জানান ডেমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল মান্নান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ