বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সুন্দরবন থেকে হরিণের মাথা, চামড়া এবং মাংস উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুন্দরবন থেকে হরিণের দু’টি মাথা, দু’টি চামড়া এবং সাত কেজি মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা। তবে হরিণ শিকারিচক্রের কোনো সদস্যকে আটক করতে পারেনি তারা।

রোববার (২৪ মার্চ) রাতে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের মোংলা উপজেলা হারবারিয়ায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের হারবারিয়ার একটি টহল দল সুন্দরবনের হারবারিয়া খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। সে সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে শিকারিচক্র সুন্দরবনের গহীনে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি করে হরিণের দু’টি মাথা, দু’টি চামড়া এবং সাত কেজি মাংস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হরিণের অংশগুলো সুন্দরবন বিভাগের নন্দবালা ফরেস্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ