বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম

সাহসিকতা ও সেবা পুরস্কার পাচ্ছেন ৫৯ র‍্যাব সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাহসিকতা ও সেবা ক্যাটাগরিতে মহাপরিচালক র‍্যাব ফোর্সেস স্বীকৃতি পেতে যাচ্ছেন ৫৯ জন র‍্যাব সদস্য। র‍্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের এই স্বীকৃতি প্রদান করা হবে।

মঙ্গলবার (২৬ মার্চ) র‍্যাবের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই অনুষ্ঠান হতে যাচ্ছে।

এদিকে র‍্যাব সদরদফতর সূত্রে জানা যায়, ২০১৮ সালে আভিযানিক ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪ জন র‍্যাব সদস্যকে বিশেষ সম্মাননা 'সাহসিকতা 'এবং প্রশাসনিক ও সেবামূলক প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২৫ জন র‍্যাব সদস্যকে বিশেষ সম্মাননা 'সেবা' প্রদান করা হবে।

বিশেষ সম্মাননা সাহসিকতা র‍্যাব-১ এর ১ জন,র‍্যাব-২ এর ১ জন,র‍্যাব-৩ এর ২ জন,র‍্যাব-৪ এর ১ জন,র‍্যাব-৫ এর ৪ জন,র‍্যাব-৬ এর ১ জন,র‍্যাব-৭ এর ৪ জন,র‍্যাব-৮ এর ৩ জন,র‍্যাব-১০ এর ১ জন,র‍্যাব-১১ এর ১২ জন,র‍্যাব-১২ এর ১ জন,র‍্যাব-১৩ এর ২ জন,র‍্যাব-১৪ এর ১ জন,র‍্যাব-১৫ এর ১ জন, অপারেশনস উইং এর ১ জন, ইন্টেলিজেন্স উইং এর ৭ জন ও লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর ১ জন।

বিশেষ সম্মাননা সেবা র‍্যাব-১ এর ১ জন, র‍্যাব-৬ এর ১ জন, র‍্যাব-৯ এর ১ জন, র‍্যাব-১৩ এর ২ জন,র‍্যাব-১৪ এর ১ জন, অপারেশনস উইং এর ১ জন, ইন্টেলিজেন্স উইং এর ৩ জন, প্রশাসন ও অর্থ উইং এর ৯ জন, লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর ২ জন, এয়ার উইং এর ১ জন, কমিউনিকেশন এন্ড এমআইএস উইং এর ১ জন, আরএনডি সেলের ১ জন, র‍্যাব ফোর্সেস ট্র্যানিং স্কুলের ১ জন।

এ বিষয়ে র‍্যাব সদরদফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সাহসিকতা ও সেবা পুরস্কার দিচ্ছেন র‍্যাব মহাপরিচালক। র‍্যাব সদস্যরা তাদের নিজ নিজ কাজে যে সফলতা দেখিয়েছে, তার ওপর ভিত্তি করে এ পুরস্কার দেয়া হয়। র‍্যাব মনে করে, এই স্বীকৃতিতে সদস্যদের মধ্যে সাহসিকতা ও কর্মস্পৃহা বৃদ্ধি পায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ