বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম

ময়মনসিংহ সিটি নির্বাচনে সব কেন্দ্রে ইভিএমে ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৫ মে ময়মনসিংহের সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সেখানের ১৩০টি কেন্দ্রের সব কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

আজ সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের ৪৬তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তফসিল অনুযায়ী, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ হবে। মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নত্র জমা দেয়ার শেষ সময় ৮ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল।

নির্বাচন উপলক্ষে এ বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকাকে অন্তর্ভুক্ত করে এ সিটি করপোরেশনের এলাকা নির্ধারণ করা হয়।

গত ১৫ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের দ্বাদশ সিটি কর্পোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার।

নতুন সিটি কর্পোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। এ সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা চার লাখ ৭১ হাজার ৮৫৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ