বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

চরভদ্রাসনে ৯টি ঘর আগুনে পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম বিএস ডাঙ্গী গ্রামে অগ্নিকাণ্ডে তিন পরিবারের মোট ৯টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে তিন পরিবারে গচ্ছিত নগদ প্রায় ৫ লাখ টাকা, ফসলাদি ও মালামাল মিলে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের প্রায় পৌনে এক ঘন্টা পর ফরিদপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ক্ষতিগ্রস্থ পতিত বৈরাগী বাড়িতে দুপুরের রান্না শেষ করে অসাবধানতা বশত চুলোয় আগুন রেখে পরিবারের সদস্যরা মাঠে কাজ করতে চলে যায়। এ সময় চুলোর আগুন বেয়ে ওঠে প্রথমে রান্না ঘর এবং আশপাশের তিন বাড়ির মোট ৯টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-সাঈদ, চরভদ্রাসন থানার এসআই শাহীনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের শুকনা খাবারসহ কম্বল বিতরণ করেছেন।

প্রতিবেশী আসলাম শেখ জানায়, পশ্চিমা বাতাস আর চৈত্রের খড়তাপের মধ্যে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ঘরে রক্ষিত, টাকা-পয়সা ও মালামাল কিছু বের করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার নিঃস্ব হয়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ