বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তরবঙ্গে বগুড়ার উপজেলা শেরপুরে ট্রাকের ধাক্কায় শফিকুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার খন্দকার টোলারগেট এলাকায় এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শফিকুল ইসলাম শেরপুর শহরতলী চকপোতা দুবলাগাড়ি গ্রামের বেরোজ আলীর ছেলে।

শেরপুর থানায় ওসি মুহা. হুমায়ুন কবীর জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের খন্দকার টোলা এলাকায় বগুড়াগামী একটি ট্রাক (চট্টো মেট্টো-ঢ ৮১-০৯৬৮) পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শফিকুল মারা যান।

এঘটনায় পুলিশ ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ