বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান বিকেএম নড়াইল জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জঙ্গি ব্রেন্টন ট্যারেন্টের সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের ভূমিকায় মুগ্ধ হয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন ইমরান খান।

বৃহস্পতিবার টেলিফোনে জাসিন্ডাকে আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

টেলিফোনে ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জাসিন্ডা আরডার্নের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ইমরান খান। তিনি বলেন, জাসিন্ডা সময় উপযোগী প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেছেন।

ইমরান খান বলেন, ‘হামলার পর মুসলিমদের প্রতি সংহতি জানানোর কারণে সারাবিশ্বের মানুষের মনে আপনার জন্য বিশেষ স্থান তৈরি হয়েছে।  আপনাকে মুসলিম বিশ্ব কখনও ভুলবে না।’

উল্লেখ্য, ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে ৫০ জনকে শহীদ করে জঙ্গি ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলীয় বর্ণবাদী সন্ত্রাসী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ